Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

 নিউজ সংরক্ষণ প্রথম আলো

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

বিজ্ঞাপন




পটিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম পার্থ বিশ্বাস (২০)। গতকাল সোমবার দুপুরে নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পটিয়া থানা–পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিজ্ঞাপন


এদিকে তরুণকে গ্রেপ্তার করে পটিয়ায় আনার খবর ছড়িয়ে পড়লে থানা প্রাঙ্গণে জড়ো হন কয়েক শ লোক। তাঁরা ওই যুবককে তাঁদের হাতে তুলে দিতে বলেন। কিন্তু পুলিশ রাজি না হওয়ায় লোকজন আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা আসে। বিক্ষুব্ধ লোকজন তাদের একটি গাড়ি ভাঙচুর করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর প্রথম আলোকে বলেন, কামরুল ইসলাম নামের এক ব্যক্তি গতকাল থানায় মামলা করার পরপরই দ্রুততম সময়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন


এরপর থানায় মাদ্রাসাশিক্ষার্থীসহ স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে গ্রেপ্তার তরুণকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীকে অবহিত করা হয়। কিন্তু কিছু বিক্ষুব্ধ লোক সেনাবাহিনীর একটি জিপ ভাঙচুর করেন। পরে পুলিশ, সেনাবাহিনী, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

Comments

Popular posts from this blog

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম