Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

 নিউজ সংরক্ষণে প্রথম আলো

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা






মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট কোপাইলটে নতুন তিনটি সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে কোপাইলটেও গুগলের জেমিনি ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চ্যাটবটের মতো ভয়েস চ্যাটসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। নতুন যোগ হওয়া তিন সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।

কোপাইলট ভয়েস



কোপাইলট ভয়েস সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় কোপাইলট চ্যাটবটকে বিভিন্ন প্রশ্ন করা যাবে। শুধু তা–ই নয়, নির্দিষ্ট কণ্ঠস্বরে সেই প্রশ্নের উত্তরও দেবে কোপাইলট। চাইলে উত্তর দেওয়ার সময় কোপাইলটকে সম্পূরক বিভিন্ন প্রশ্ন করারও সুযোগ মিলবে। ফলে মানুষের সঙ্গে কথা বলার মতো করেও কোপাইলটের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে।


কোপাইলট ভিশন


কোপাইলট ভিশন সুবিধাটি ব্রাউজিংয়ের সময় ভার্চ্যুয়াল সহাকারীর মতো কাজ করে থাকে। শুধু তা–ই নয়, নির্দিষ্ট ওয়েব পেজের টেক্সট ও ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে পারে। মাইক্রোসফট এজ ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে @copilot লিখে সুবিধাটি চালু করা যাবে।



থিঙ্ক ডিপার


জটিল যেকোনো সমস্যার দিকনির্দেশনা জানানোর পাশাপাশি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে থিঙ্ক ডিপার। ফলে সুবিধাটি কাজে লাগিয়ে কোপাইলটের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনার খরচ পর্যালোচনাসহ বিভিন্ন কাজ দ্রুত করা যাবে।


প্রসঙ্গত, কোপাইলটের নতুন সুবিধাগুলো প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্টসংখ্যক কোপাইলট ল্যাবস ব্যবহারকারীরা পরখ করতে পারবেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য সুবিধাগুলো উন্মুক্ত করা হবে।



সূত্র: টেক ক্র্যাঞ্চ, ম্যাশেবল

Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

দ্রব্যমূল্য কমাতে নজর কম