Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

বিচারকদের বড় বদলি ও পদোন্নতি

বিচারকদের বড় বদলি ও পদোন্নতি







বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বড় সংখ্যায় বদলি ও পদোন্নতি হয়েছে। সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত মোট ২১৯ জনকে বদলি করা হয়েছে। এ ছাড়া ৩১ জনের পদোন্নতি হয়েছে।

রোববার আইন মন্ত্রণালয় এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে।



বদলি হওয়া বিচারকদের মধ্যে জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন, যুগ্ম জেলা জজ ৬ জন এবং সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন।

অন্যদিকে পদোন্নতি পেয়েছেন অতিরিক্ত জেলা জজ ৬ জন, যুগ্ম জেলা জজ ২৩ জন, সিনিয়র সহকারী জজ ১ জন ও সহকারী জজ ১ জন।





Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম