এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. রাসেল শিকদার (২৪)। সোমবার রাত আটটার দিকে যাত্রাবাড়ীর রসুলপুর শাহি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মুন্সিগঞ্জ সদর উপজেলার বিক্রমপুর গ্রামের বাসিন্দা। বাবার নাম আসলাম শিকদার। তিনি রাজধানীর কুতুবখালী রসুলপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাঁর এক সন্তান রয়েছে।
রাসেলের দুলাভাই রিপন কাজী বলেন, রাসেল পেশায় কাঁচামাল ব্যবসায়ী। সোমবার বাসার অদূরে রসুলপুর শাহি মসজিদ এলাকায় তাঁকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে প্রথমে তাঁকে স্থানীয় একটা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, রাসেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Comments
Post a Comment