Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

ব্রাজিলের হারের পর ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

 ব্রাজিলের হারের পর ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস





তিনি যতটা না ব্রাজিলের, এর চেয়ে বেশি রিয়াল মাদ্রিদের—ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে ব্রাজিল সমর্থকদের এমন অভিযোগ অনেক দিনের। এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার উপায় একটিই—ক্লাব রিয়াল মাদ্রিদের মতো জাতীয় দল ব্রাজিলের হয়েও সমানতালে পারফর্ম করে যাওয়া।

কিন্তু ব্রাজিল ভক্তদের প্রত্যাশার ধারেকাছেও যেতে পারছেন না ভিনিসিয়ুস। ব্রাজিলের দুঃসময়ও তাই কিছুতেই পিছু ছাড়ছে না। চোটের কারণে প্রায় এক বছর ধরে নেইমার না থাকায় আক্রমণভাগে দলকে টেনে তোলার দায়িত্ব ভিনিসিয়ুসের ওপরই বর্তেছিল; কিন্তু দেশের জার্সিতে একের পর এক ম্যাচে ছন্নছাড়া পারফর্ম করে যাচ্ছেন এই উইঙ্গার। ব্রাজিলের বাজে সময় চলতে থাকার অন্যতম কারণও মনে করা হচ্ছে তাঁর নিষ্প্রভতা।  




২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের ৪টিতেই হেরেছে ব্রাজিল, যার সর্বশেষটি আজ প্যারাগুয়ের বিপক্ষে (১–০)। অথচ দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) আগের পাঁচ বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল। এতেই স্পষ্ট, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কতটা খারাপ সময় পার করছে। আজকের হারে বাছাইয়ের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে দরিভাল জুনিয়রের দল।





প্রত্যাশা পূরণ করতে না পারায় ভিনিসিয়ুসকে আরও কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইয়েও ব্যর্থ এই তারকার ওপর রীতিমতো বিরক্ত ব্রাজিল সমর্থকেরা। তাই আজ প্যারাগুয়ের কাছে হারের পর ক্ষমা চেয়েছেন তিনি।

ব্রাজিলের ক্রীড়া বিষয়ক টেলিভিশন নেটওয়ার্ক স্পোরটিভিকে ২৪ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘আমি সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী, তারা সবসময় আমাদের পাশে থাকেন; কিন্তু এই মুহূর্তে আমরা কঠিন সময় পার করছি। আমাদের চাওয়া একটাই—খেলায় উন্নতি করা।’

আত্মবিশ্বাসের ঘাটতি আছে বলেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না বলে মনে করেন ভিনিসিয়ুস, ‘আমি আমার সামর্থ্যের ব্যাপারে জানি। এটাও জানি জাতীয় দলের হয়ে আমি কী করতে পারি। কিন্তু যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে না, যখন আপনি গোল পান না, গোলে সহায়তা করতে পারেন না এবং ভালো পারফর্ম করতে পারেন না, তখন প্রক্রিয়াগুলো খুব কঠিন হয়ে ওঠে।’

Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম