Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার দাবিতে মানববন্ধন




ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা ও প্রথম বর্ষ থেকে আসন পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁরা মানববন্ধন করেন।

মানববন্ধনে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিমা ইসলাম বলেন, রাজনৈতিক দখলদারি থেকে মুক্ত হওয়ার পরও সিট–সংকট দূর না হওয়া প্রশাসনিক ব্যর্থতা। (আমরা জানতে চাই) শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কর্তৃপক্ষ কী কী সুবিধা দেয়?





নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন উদাসীন উল্লেখ করে দর্শন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও ছেলে উভয়ে মেধার ভিত্তিতে সুযোগ পায়। কিন্তু মেয়েদের হলের সংখ্যা পাঁচটি হলেও ছেলেদের হলের সংখ্যা ১২টি।

আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বলেন, প্রশাসন চাইলেই এই মুহূর্তে আবাসন–সংকট সমাধান করতে পারে। এ ক্ষেত্রে তারা স্বল্প মেয়াদে ভবন ভাড়া নিতে পারে। আর দীর্ঘ মেয়াদে নতুন হল নির্মাণ করতে পারে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরিফা আক্তার, ইসলামিক স্টাডিজের রিয়া মণি, জিওলোজির শারাবান তাহুরা নিখিতা, আইইআরের রশ্মি জাহান সাদিয়া প্রমুখ।




Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম