Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

সিঙ্গাপুরের সাবেক মন্ত্রীর এক বছর কারাদণ্ড

 নিউজ সংরক্ষণে প্রথম আলো

সিঙ্গাপুরের সাবেক মন্ত্রীর এক বছর কারাদণ্ড







অবৈধ উপহার নেওয়া ও বিচারে বাধা দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরের একজন সাবেক মন্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় অর্ধশতাব্দী পর দেশটিতে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগে কোনো রাজনৈতিক ব্যক্তিকে সাজা দেওয়া হলো।

সিঙ্গাপুর বিশ্বের অন্যতম কম দুর্নীতিগ্রস্ত দেশ। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম এস ঈশ্বরণ। তিনি সাবেক পরিবহনমন্ত্রী।





চলতি বছর তাঁর বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়। এর মধ্যে অধিকাংশই দুর্নীতিসংক্রান্ত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছয় থেকে সাত মাসের সাজা চাইলেও তাঁকে আরও বেশি সাজা দেওয়া হয়েছে।

হাইকোর্টের বিচারক ভিনসেন্ট হুং বলেন, এ সাজা অপর্যাপ্ত হবে। সরকারি কৌঁসুলিরা পাঁচটির কম অভিযোগ উত্থাপন করলেও ন্যায়বিচারে বাধা এবং অবৈধ উপহার নেওয়ার অভিযোগে গত সপ্তাহে ঈশ্বরণকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।


Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম