Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

সম্মিলিত সামরিক হাসপাতালে ১০৩ পদে চাকরি, আবেদন করুন দ্রুত

নিউজ সংরক্ষণে প্রথম আলো 

সম্মিলিত সামরিক হাসপাতালে ১০৩ পদে চাকরি, আবেদন করুন দ্রুত




সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সেন্টারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই হাসপাতালে ১২ ক্যাটাগরির পদে মোট ১০৩ জন নিয়োগ দেওয়া হবে।

 

১. পদের নাম: নার্স

পদসংখ্যা: ১০

যোগ্যতা: বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে

বেতন: ৩৫,০০০ টাকা

 

২. পদের নাম: ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট (আইসিএ)

পদসংখ্যা: ১৫

যোগ্যতা: ডিপ্লোমা/সমমান পাস

বেতন: ৪০,০০০ টাকা


৩. পদের নাম: অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট (ওটিএ)

পদসংখ্যা: ৬


যোগ্যতা: ডিপ্লোমা/সমমান পাস


বেতন: ৩০,০০০ টাকা



 

৪. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২১


যোগ্যতা: ডিপ্লোমা/সমমান পাস


বেতন: ৩০,০০০ টাকা


৫. পদের নাম: রেডিওগ্রাফার

পদসংখ্যা: ৩


যোগ্যতা: ডিপ্লোমা/সমমান পাস


বেতন: ৩০,০০০ টাকা


৬. পদের নাম: আয়া

পদসংখ্যা: ৬


যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস


বেতন: ১৫,০০০ টাকা 

 

 

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (নারী)

পদসংখ্যা: ৬

যোগ্যতা: পঞ্চম শ্রেণি বা সমমান পাস

বেতন: ১৫,০০০ টাকা

৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)

পদসংখ্যা: ৬

যোগ্যতা: পঞ্চম শ্রেণি বা সমমান পাস

বেতন: ১৫,০০০ টাকা

৯. পদের নাম: ওয়ার্ডবয়

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস

বেতন: ১৫,০০০ টাকা

১০. পদের নাম: ইমারজেন্সি বয়/রোগীর ট্রলি বয়

পদসংখ্যা: ২১

যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস

বেতন: ১৫,০০০ টাকা

১১. পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস

বেতন: ১৫,০০০ টাকা


 

১২. পদের নাম: বার্তাবাহক

পদসংখ্যা: ৩

যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস

বেতন: ১৫,০০০ টাকা

যেভাবে আবেদন:

প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের ওপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট, সিএমএইচ ঢাকা সেনানিবাস বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর, ২০২৪। 

Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম