Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৮: ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ সংরক্ষণে প্রথম আলো

পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৮: ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় 





পশ্চিম তীরের তুলকারেম শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ হামলায় চালানো হয়। এই হামলায় হামাসের স্থানীয় এক নেতা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ফিলিস্তিনের নিরাপত্তা সংস্থাসংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছে, ২০০০ সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শরণার্থীশিবিরে দখলদারদের হামলায় ১৮ জন শহীদ হয়েছেন।



ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের উত্তরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই হামলায় হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল রাজ্জাক কুফি নিহত হয়েছেন। পশ্চিম তীরে একাধিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে কুফির বিরুদ্ধে। তিনি আরও হামলার পরিকল্পনা করেছিলেন বলেও ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে।

হামাস এ হামলার নিন্দা জানিয়েছে। শরণার্থীশিবিরের কর্মকর্তা ফয়সাল সালামা এএফপিকে বলেন, এফ-১৬ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে। ওই এলাকায় থাকা এক সমাজকর্মী আলা সরোজি বলেন, চারতলা একটি ভবনের ক্যাফেটরিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হাসপাতালে অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।



গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় ৭০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ২৪ ইসরায়েলি নিহত হয়েছেন।



Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম