Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

গাজীপুরে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে যৌথ বাহিনীর হাতে ৩ নারীসহ গ্রেপ্তার ৭

  নিউজ সংরক্ষণে প্রথম আলো

 গাজীপুরে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে যৌথ বাহিনীর হাতে ৩ নারীসহ গ্রেপ্তার ৭





গাজীপুরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়া ও কারখানায় ভাঙচুরের অভিযোগে যৌথ বাহিনী তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে মহানগরীর ভোগরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর এলাকার হযরত আলীর মেয়ে হাসনা আক্তার (২৪), জয়পুরহাট সদরের ধানসিঁড়া গ্রামের আবু হাসানের ছেলে আবদুল মমিন (২২), শেরপুর সদরের চরমাতবাড়ী নয়ানিপাড়া এলাকার আবদুল গফুরের মেয়ে সাজেদা বেগম (২৮), রংপুরের পীরগঞ্জের মির্জাপুর গ্রামের দুখু মিয়ার মেয়ে মেঘলা আক্তার (৩০), খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে রাকিব হোসেন (২৩), বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মাসুম আলী শেখ (২১) ও ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার মো. রায়হান (২৪)।



পুলিশ জানায়, আসামিরা গাজীপুর মহানগরীর ভোগরা এলাকার বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করে কারখানার বাইরে এসে আন্দোলনে যোগ দেওয়ার জন্য উসকানি দিচ্ছিলেন। এ সময় তাঁরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় স্থানীয় সানকোয়াং কারখানার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে ভাঙচুর ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে বাসন থানায় একটি মামলা করেছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাতজনকে আটকের পর থানায় হস্তান্তর করে। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।


Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম