Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

পিছিয়ে পড়েও জিতল সিটি ও আর্সেনাল

  নিউজ সংরক্ষণে প্রথম আলো  

পিছিয়ে পড়েও জিতল সিটি ও আর্সেনাল





ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল-দুই দলের পয়েন্টই সমান, দুই দলই আজ খেলেছে ঘরের মাঠে। অদ্ভুত মিল রেখে নিজেদের ম্যাচে দুটি দলই আজ পিছিয়ে পড়েছিল। আবার একে অন্যের সঙ্গে মিল রেখে জিতেছে সিটি ও আর্সেনাল। নিজেদের মাঠ ইতিহাদে ফুলহামের বিপক্ষে সিটির জয়টি ৩-২ গোলে, এমিরেটসে সাউদাম্পটনের বিপক্ষে আর্সেনাল জিতেছে ৩-১ ব্যবধানে।


নিজেদের মাঠে শুরু থেকেই সিটি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু খেলার ধারার বিপরীতেই ২৬ মিনিটে পিছিয়ে পড়ে তারা। রাউল হিমিনেজের সহায়তায় ফুলহামকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়াস পাহেইরা।

ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি সিটি। ৩২ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন মাতেও কোভাচিচ। কর্নার কিক থেকে তিনি বল পেয়ে গিয়েছিলেন বক্সের ঠিক মাঝখানে। সেখান থেকে ডান পায়ের জোরাল শটে বল জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।

১-১ গোলের সমতা নিয়ে প্রধমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। এ গোলটিও করেন কোভাচিচ। ক্রোয়াট মিডফিল্ডারের এবারের গোলটি বক্সের বাইরে থেকে নেওয়া শটে। গোলটিতে সহায়তা করেছেন বের্নার্দো সিলভা। ৮২ মিনিটে সিটির তৃতীয় গোলটি করেছেন বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকু। ৮৮ মিনিটে একটি গোল ফেরত দেয় ফুলহাম।






এমিরেটসে প্রথমার্ধে আর্সেনাল ও সাউদাম্পটন দুই দলই সমানে সমান খেলেছে। আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় অবশ্য গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে অবশ্য একচেটিয়া ভালো খেলতে শুরু করে আর্সেনাল। খেলার ধারার বিপরীতেই ৫৫ মিনিটে সাউদাম্পটনকে এগিয়ে দেন ইংলিশ উইঙ্গার ক্যামেরন আর্চার।



১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেয় আর্সেনাল। ৫৮ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরানো গোলটি করেন কাই হাভার্টজ। গোলটিতে সহায়তা করেন বুকায়ো সাকা। ৬৮ মিনিটে সেই সাকারই সহায়তায় দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৮৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সাকা।

এই জয়ের পর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট শীর্ষে আছে লিভারপুল।


আরও পড়ুন............


Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম