Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

কাজের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম

 নিউজ সংরক্ষণে প্রথম আলো

কাজের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম








বিসমিল্লাহ এর ফজিলত


আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তা পূরণ করেন। আল্লাহর নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, তিনি বান্দার ডাকে সাড়া দেন। যেকোনো কাজ বা কিছু শুরু করার আগে তাই পড়তে হবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, অর্থ পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে।

আবু দাউদে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করা হয়, তাতে কোনো বরকত থাকে না।’




বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাক্যটি পবিত্র কোরআনের সুরা নামলের ৩০ নম্বর আয়াতের অংশ। কোরআনে ইঙ্গিত রয়েছে যে, প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করতে হবে।

বিসমিল্লাহ নিয়ে হাদিস


আবু দাউদে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করা হয়, তাতে কোনো বরকত থাকে না।’ বিসমিল্লাহির রাহমানির রাহিমের সঙ্গে আল্লাহর নামের সম্পর্ক রয়েছে। কোরআন তিলাওয়াত ছাড়া অন্য কাজে বিসমিল্লাহ পাঠ সুন্নত।



আর কোরআন তিলাওয়াতের সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহ দুটোই পাঠ করা সুন্নত। বিসমিল্লাহ দুটি সুরার মাঝখানে একটি স্বয়ংসম্পূর্ণ আয়াত, যা প্রতিটি সুরার প্রথমে লেখা হয় এবং দুটি সুরার মধ্যে পার্থক্য নির্দেশ করে। চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ কিছু লেখার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা সুন্নত। অনেকে বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লিখে থাকেন, কিন্তু বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখাই উত্তম।



Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম