Featured Post

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

Image
এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। দাবি না মানলে ব্যাগে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকিও দিচ্ছেন তিনি। এদিকে তাকে দেখে পালিয়েছে প্রেমিকের বাবা-মাসহ পরিবারের লোকজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে ঘটানাটি ঘটেছে। প্রেমিক আতিকুল ইসলাম রাসেল (২৫) একই এলাকার শের আলীর ছেলে। সরেজমিনে দেখা যায়, বোরকা পরে এক নারী ঘরের সামনে বসে আছে। স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। এ সময় প্রেমিক রাসেলদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের ঘরের দরজা বন্ধ। স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে রাসেলদের বাড়িতে অবস্থান করছে। তাকে বিয়ে করা না হলে সে বিষপানে আত্মহত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় ছেলের পরিবারের সবাই পালিয়েছে। এলাকার লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা বিষয়টি মেনে নিচ্ছে না। ইতোমধ্যে থানা থেকে পুলিশের লোকজন এসেছে। প্রেমিকার সঙ্গে এসেছে তার বোনের জামাই ইসরাফিল। ইসরাফিল জানান, চার বছর আগে ঢাকাতে গার্মেন্টসে চাকরির সুবাদে দুজনের পরিচয়। শুরু হয় মন দেওয়া-নেওয়া। একপর্যায়ে ব...

৮৩ ফুট ওপর থেকে পড়েও অক্ষত ডিম

 নিউজ সংরক্ষণে প্রথম আলো  

৮৩ ফুট ওপর থেকে পড়েও অক্ষত ডিম





ডিম ভেঙে যায় কি না, তা নিয়ে কতজনের কতই–না সতর্কতা, কতই–না যত্ন। ডিম আনা-নেওয়ার সময় কিছুর সঙ্গে ধাক্কা খেল কি না, ডিমের খোসা ফেটে গেল কি না—এমন নানা দুশ্চিন্তা পোহাতে হয় তাঁদের। এরই মধ্যে ওপর থেকে পড়ে গেলে তো কথাই নেই। তাঁরা ধরেই নেন, ডিম শেষ। তবে এ সতর্কতা, যত্নআত্তি আর দুশ্চিন্তা মিথ্যা প্রমাণ করে দিয়েছে একটি ডিম। একেবারে ৮৩ ফুট উঁচু থেকে ফেলার পরও দিব্যি অক্ষত রয়েছে সেটি। 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একদল শিক্ষার্থী সম্প্রতি এ ‘অসাধ্য’ সাধন করে দেখিয়েছেন। শুধু তা–ই নয়, এত উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার কৃতিত্ব দেখিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।





উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার এমন ঘটনা অবশ্য নতুন নয়। এ কাজে আগের রেকর্ডটি ছিল ভারতীয় নাগরিক রিতেশ এনের। ২০২৩ সালের ডিসেম্বরে ৫৪ দশমিক ১৩ ফুট উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখার মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ট্রেডিফ্রিন-ইস্টটাউন স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি রেকর্ডটি ভেঙে দিয়েছেন। তাঁরা আরও প্রায় ৩০ ফুট বেশি উঁচু থেকে ডিম ফেলে তা অক্ষত রাখতে পেরেছেন। 

দলটিতে ছিলেন কনেসতোগা হাইস্কুলের শিক্ষার্থী ম্যাথিউ ম্যা, চার্লি গাউথরপ ও জেফ্রে ওয়াং এবং ভ্যালি ফোর্জ মিডল স্কুলের শিক্ষার্থী ব্রেকিন শেফলারউড ও শিক্ষক ডেরিক উড। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উড বলেছেন, রেকর্ডটি নিশ্চিত করতে কয়েক সপ্তাহ ধরে প্রচুর ভিডিও প্রমাণ ও নথি একসঙ্গে করতে হয়েছে, তবে শেষ পর্যন্ত তা কাজে দিয়েছে। উডের আশা, তাঁদের এ রেকর্ড দীর্ঘমেয়াদি হবে।


আরও পড়ুন....



Comments

Popular posts from this blog

মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার, বিক্ষোভ

মাইক্রোসফট কোপাইলটে নতুন তিন সুবিধা

দ্রব্যমূল্য কমাতে নজর কম